পিডি (PD – Power Delivery) ফিচারের বৈশিষ্ট্য
- ইউনিভার্সাল ফাস্ট চার্জিং (Universal Fast Charging): এটি একটি আন্তর্জাতিক মান, যা আইফোন, স্যামসাং এবং অন্যান্য টাইপ-সি ডিভাইস গুলোতে সর্বোচ্চ গতিতে চার্জ নিশ্চিত করে।
- স্মার্ট পাওয়ার অ্যাডজাস্টমেন্ট (Smart Power): ডিভাইসটির চাহিদা অনুযায়ী ভোল্টেজ ও কারেন্ট নিজে থেকেই ঠিক করে নেয়, ফলে ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয় না।
- ল্যাপটপ ও ট্যাব চার্জিং: ৪৫ ওয়াট ক্ষমতা থাকায় এটি দিয়ে অনেক হালকা ল্যাপটপ (যেমন- ম্যাকবুক এয়ার) ও আইপ্যাড অনায়াসে চার্জ করা যায়।
কিউসি ৩.০ (QC 3.0 – Quick Charge 3.0) ফিচারের বৈশিষ্ট্য
- দ্রুততম চার্জিং (Fast Charging): কোয়ালকমের এই প্রযুক্তি সাধারণ চার্জারের তুলনায় কয়েক গুণ দ্রুত ফোন চার্জ করতে পারে।
- ডাইনামিক ভোল্টেজ সিলেকশন (INOV): ব্যাটারির অবস্থা বুঝে নিখুঁত ভোল্টেজ সরবরাহ করে, যা শক্তির অপচয় কমায়।
- পুরোনো ও অ্যান্ড্রয়েড ডিভাইসের সাথে সামঞ্জস্যতা: অনেক অ্যান্ড্রয়েড ফোনে থাকা ইউএসবি-এ (USB-A) পোর্টের মাধ্যমে এই কুইক চার্জ সুবিধা পাওয়া যায়।